Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় - Chief TV

শাহজাদপুরে প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় - Chief TV

2026-02-28  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  86 views
শাহজাদপুরে প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হয়ে সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ডিজিটাল সেবা বৃদ্ধি, টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তি খাতে অগ্রগতির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share: