Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার - Chief TV

শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  33 views
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার - Chief TV
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোল থেকে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্গো হোলে কীভাবে এসব সোনার বার রাখা হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উদ্ধার হওয়া সোনার উৎস ও পাচারের নেটওয়ার্ক শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানা গেছে।

Share: