বরিশালের গৌরনদী উপজেলায় চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের কচুরিপানার মধ্যে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২) নামে এক ব্যক্তি। তবে প্রায় সাড়ে তিন ঘণ্টা পানিতে নাক বের করে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্রামবাসীর তল্লাশিতে ধরা পড়েন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতরে নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা সুজন হাওলাদার পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে চুরি করছিলেন। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তারা চিৎকার শুরু করেন। পরে ধাওয়া খেয়ে তিনি দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়েন।
দীর্ঘ সময় পানিতে অবস্থান করায় সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মানবিক বিবেচনায় তার বড় ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, সুজন সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।