Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / শেরপুর–৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল - Chief TV

শেরপুর–৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল - Chief TV

2026-02-03  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  90 views
শেরপুর–৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল - Chief TV

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Share:

Single Page