শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশের অভিযানের মুখে খিচুড়ির আয়োজন ফেলে পালিয়ে গেছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি বিশেষ দল উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন— বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিলদেওনিয়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এই সমাবেশকে কেন্দ্র করে সেখানে বড় পরিসরে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে নড়িয়া থানা

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পুলিশের আকস্মিক উপস্থিতি টের পেয়ে তারা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী মাঠেই ফেলে রেখে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই ছাত্রলীগ কর্মীকে আটক করতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মূলত খিচুড়ি ভোজের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীরা সেখানে একত্রিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সময়মতো অভিযান পরিচালনা করায় বড় ধরনের কোনো সমাবেশ গড়ে ওঠার আগেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই সুকৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।