Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও - Chief TV

শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও - Chief TV

2026-07-09  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  92 views
শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিল্ক খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান৷

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজকে বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। 

এসময়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার দেখেন তিনি। এতে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবারে পচা ডিম পান। পরে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন।

আরও জানা যায়, ওই বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম সেখানে শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন। উপজেলার ১৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী বাস্তবায়ন করছেন।

নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, আজকে ইউএনও মহোদয় পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে এসে একটি ডিম পচা পেয়েছেন । ততক্ষণে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়নি। তাছাড়া তিনি বিদ্যালয়ের সব দিক ভালো পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, আজকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম। 

সেখানে শিক্ষার্থীদের খাবারের মান ঠিক আছে কিনা দেখতে, সেখানে ডিম নষ্ট ছিল সার্বিক বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারকে তদারকি করার জন্য বলেছি।

এবিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share: