Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / সৈয়দপুর বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি - Chief TV

সৈয়দপুর বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি - Chief TV

2026-04-28  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  30 views
সৈয়দপুর বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি - Chief TV

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা বা ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’ জারি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়া।

জানা গেছে, জারি করা সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতরে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করার পাশাপাশি প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা আসেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতেই উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার পরিকল্পনা নিয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সারা দেশের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


Share: