Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / শ্রীবরদী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা- Chief TV

শ্রীবরদী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা- Chief TV

2025-11-05  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  242 views
শ্রীবরদী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা- Chief TV

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন উপজেলার বিশিষ্ট রাজনৈতিক নেতা আব্দুর রহিম দুলাল, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন দুলাল।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ত্যাগী, নিষ্ঠাবান ও অভিজ্ঞ নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ দেখা গেছে।

নবগঠিত আহ্বায়ক আব্দুর রহিম দুলাল বলেন,দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এদিকে, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্বাস প্রকাশ করেছেন যে, এই কমিটি আগামী দিনে দলকে নতুনভাবে সংগঠিত করে মাঠে সক্রিয় ভূমিকা রাখবে।


Share:

Single Page