Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার - Chief TV

শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার - Chief TV

2026-04-28  আন্তর্জাতিক ডেস্ক  59 views
শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার - Chief TV

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধারসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বোতে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে প্রতি ভিক্ষুর কাছ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া যায়। মাদকগুলো লাগেজের ভেতরে তৈরি করা গোপন অংশে লুকানো ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেফতার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের ছাত্র ছিলেন। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর একটি উপশহর থেকে একজন ভিক্ষুকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনিই পুরো সফরের আয়োজন করেছিলেন।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।

শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদক লুকানো ছিল। মাদকগুলো স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনা শ্রীলঙ্কার বিমানবন্দর দিয়ে মাদক পাচারের অভিযোগে কোনো ভিক্ষু দলের প্রথম গ্রেফতারের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
 


Share: