ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে তীব্র সংশয় ও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ওয়াশিংটনের রাজনৈতিক মহলে ঝড় তোলা এই সম্ভাব্য চুক্তিটিকে ডেমোক্র্যাট নেতারা আমেরিকার জন্য একটি ‘আত্মসমর্পণের দলিল’ বলে অভিহিত করেছেন।
ক্যালিফোর্নিয়ার প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ, কিন্তু অতীতেও এমন অনেক ভাঙা প্রতিশ্রুতি শোনার অভিজ্ঞতা আমেরিকার রয়েছে।
তিনি অভিযোগ করেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করলেও খরচ কমাতে পারেননি, যা আমেরিকার সাধারণ জনগণের জন্য গভীর ক্ষতি বয়ে এনেছে।
একই সুর শোনা গেছে মার্কিন কংগ্রেসম্যান সেথ মল্টনের কণ্ঠেও। সংবাদমাধ্যম এমএস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চুক্তিটিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে মূলত একটি ‘আত্মসমর্পণের দলিল’ বলে ধুয়ে দিয়েছেন।

মল্টন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে করদাতাদের ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ এই সংকটে ব্যয় হয়েছে এবং ১৪ জন আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, সেখানে দিনশেষে এমন একটি চুক্তি করা হচ্ছে যা কোনো সুফলই আনবে না।
এই চুক্তি কেবল সেই পথটিকেই আবার উন্মুক্ত করছে, যা এই নির্বোধ যুদ্ধ শুরুর আগে থেকেই খোলা ছিল। ফলে এটিকে কোনোভাবেই ট্রাম্প প্রশাসনের ‘বিজয়’ হিসেবে দেখার সুযোগ নেই।