দক্ষিণ লেবাননে সামরিক অভিযান ও হামলা অব্যাহত রাখার মাঝেই সেখান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি এই মুহূর্তে আলোচনার টেবিলে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তেল আবিবের কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, বৈরুতের সঙ্গে সুনির্দিষ্ট কোনো চুক্তি সম্পন্ন হওয়ার পর, ভবিষ্যতে কেবল বিশেষ কিছু শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে, এর আগে নয়।
ইসরাইলের পক্ষ থেকে এমন এক সময়ে এই মন্তব্য এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের সময়সীমা এবং ধরন নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইসরাইলের পক্ষ থেকে এমন এক সময়ে এই মন্তব্য এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের সময়সীমা এবং ধরন নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভার্চুয়ালি একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা থাকলেও, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ চুক্তির বেশ কিছু মূল বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য ও টানাপোড়েন বজায় রয়েছে।