Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Chief TV

যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Chief TV

2026-01-05  ডেস্ক রিপোর্ট  119 views
যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Chief TV

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত এবং দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেতৃত্বদানকারী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারে।

দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল-ইহসান ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ আফজাল চৌধুরী ও হাফিজ রেজওয়ান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিবাচক দিক ও দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরা হয়। এ সময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, সাবেক উপদেষ্টা খন্দকার ইউছুফ কামাল, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান আবু হুরায়রা। এ ছাড়া মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস তালুকদার, এনাম আহমদ, ফয়ছল আহমদ চৌধুরী, কামরুজ্জামান, জামাল উদ্দিন, কামাল আবেদীন, হেলাল আবেদীন, নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, শাহাদাত হোসেন, ফয়জুল ইসলাম, মাহদী, ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবার মাঝে সিন্নি বিতরণ করা হয়।


Share: