Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে গোলাগুলি: গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক - Chief TV

খাগড়াছড়িতে গোলাগুলি: গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  40 views
খাগড়াছড়িতে গোলাগুলি: গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক - Chief TV

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

 শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের দুর্গম ৯ নম্বর ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় ঝিমিত চাকমার হাতে গুলি লাগে এবং তিনি আহত হন। পরে তাকে আটক করে সেনাবাহিনী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ঝিমিত চাকমাকে সেনাবাহিনী গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

তিনি আরও জানান, আহত ঝিমিত চাকমাকে চিকিৎসার জন্য মাটিরাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় গুইমারা থানায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Share: