রাজধানীর বাড্ডায় অবস্থিত রেডফক্স স্টুডিও-তে শুক্রবার সন্ধ্যায় ফটো এ্যাফেয়ার্স গ্রুপের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলোকচিত্রীরা অংশ নেন। প্রাণবন্ত এ আয়োজন আলোকচিত্রীদের এক মিলনমেলায় পরিণত হয়।
গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম ইউসুফ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন নাঈমা পারভীন, দ্বীন মোহাম্মদ শিবলী, রেজাউল কারীম ও সুহৃদ শাহরিয়ার। বিজয়ীদের মাঝে প্রদান করা হয় প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান-এর নকশা করা বিশেষ ক্রেস্ট।

আয়োজকরা জানান, ২০১৮ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত ফটো এ্যাফেয়ার্স গ্রুপ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অনলাইন আলোকচিত্র প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রায় দুই লাখ সদস্যের এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার পর থেকে আটটি আন্তর্জাতিক ও আঞ্চলিক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে।
অনুষ্ঠানে বক্তারা আলোকচিত্র চর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এস এম আরিফুল আমিন, রানা চৌধুরী, মেজর আসিফ মাহমুদ শুভ্র, ইমরান পারভেজ, জেসমিন পারভিন ইতি, নয়ন জোয়ার্দার, চয়ন আলম, মেহেদি হাসান শাওন, জুবায়ের জামান কপার, আশিক আবরার, মো. মেহেদী হাসান, এসডি শুয়াইব মাতুব্বর, সৈয়দ আব্বাস, তাজবীর খান, মাহমুদ রাইয়ান, আসমাউল হুসনা শিমু, বিন ইয়ামিন শেখ, রেহানা বেগম, নাদিম এইচ খান, সাবিনা আক্তার বাবলি ও শাফায়েত আশিক।