Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা - Chief TV

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা - Chief TV

2026-02-26  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  51 views
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা - Chief TV

২০২৬ সেশনের জন্য গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা কার্যালয় “দারুল আমান ট্রাস্ট”-এ অনুষ্ঠিত সাথী সমাবেশে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত সভাপতি হয়েছেন ইউসুফ আল কারযাবী, যিনি ২০২৫ সেশনে জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিম মণ্ডল, যিনি ২০২৫ সেশনে জেলা অফিস সম্পাদক ছিলেন।

সমাবেশে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “পৃথিবীতে কোনো ধর্ম, তন্ত্র বা মতবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়; একমাত্র কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, এই মাসের শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ পথচলা গড়তে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান,

  • জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য আ. করিম,

  • জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির আব্দুল রহিম সরকার,

  • রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহামুদ হাসান,

  • জেলা শিবিরের সাবেক সভাপতি খিজির উদ্দিন, ওবায়দুল ইসলাম, ফয়সাল কবির রানা প্রমুখ।

নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা ছাত্রশিবিরের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়।


Share:

Single Page