Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারবেন’ বলা কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার - Chief TV

‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারবেন’ বলা কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার - Chief TV

2026-06-21  ডেস্ক রিপোর্ট  28 views
‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারবেন’ বলা কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার - Chief TV

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে। তথ্য ফাঁসের জেরে ‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার’ মতো বেফাঁস মন্তব্যের অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২০ জুন) বাংলাদেশ police হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা থেকে জারি করা এক পরিপত্রে তাকে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ। সেখানে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে কোনো গোপন তথ্য দিলে তা পুলিশ থেকেই ফাঁস হয়ে যায়। এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো তথ্য যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব। আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলায় পিটাবো।’

এই ঘটনার পর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতি দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়। এই ঘটনার প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়।


Share: