ঔপনিবেশিক ইতিহাসের সঙ্গে জড়িত ব্রিটিশ প্রতিষ্ঠান East India Company-এর আধুনিক সংস্করণ এবার দেউলিয়া ঘোষণা হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।
এক প্রতিবেদনে জানানো হয়, ২০১০ সালে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা কোম্পানিটি পুনরুজ্জীবিত করেন। লন্ডনের Mayfair এলাকায় ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নামে একটি বিলাসপণ্যের দোকান চালু করা হয়, যেখানে প্রিমিয়াম খাদ্য ও পানীয় বিক্রি হতো।
তবে আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়া প্রক্রিয়ায় গেছে। প্যারেন্ট প্রতিষ্ঠান East India Company Group-এর কাছে প্রায় ৬ লাখ পাউন্ড বকেয়া রয়েছে। এছাড়া কর ও কর্মচারীদের পাওনাসহ উল্লেখযোগ্য ঋণের বোঝা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ও বাণিজ্য কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। এবার আধুনিক রূপেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।