রিয়াদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদের হারায় একটি স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহফুজার রহমান চঞ্চল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সামিউল ইসলাম শিলু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহান আলী, কোষাধ্যক্ষ রেজাউল হক, ফারুক, ইলিয়াস
ধর্ম সম্পাদক শাহীনুর ইসলাম সহ প্রবাসী বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ নয়ন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক বলিষ্ঠ রক্ষক। তাঁর আদর্শ ধারণ করে প্রবাসে থেকেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।