Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / জমি নিয়ে বিরোধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মালিকের অভিযোগ - Chief TV

জমি নিয়ে বিরোধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মালিকের অভিযোগ - Chief TV

2026-02-19  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  32 views
জমি নিয়ে বিরোধ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মালিকের অভিযোগ - Chief TV

রংপুরের কাউনিয়া উপজেলার সদরা তালুক এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. সাইদুর রহমান।

অভিযোগে জানা যায়, তিনি ২০০৮ সালের ১৭ মার্চ ৭০৯ নম্বর খতিয়ানভুক্ত একটি দাগের প্রায় ১৫ শতাংশ জমি দলিলের মাধ্যমে ক্রয় করেন। এরপর থেকে তিনি জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি তার ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে একটি অস্থায়ী রাস্তা তৈরি করেন। অভিযোগকারী জানান, পাশেই সরকারি রেকর্ডভুক্ত রাস্তা থাকা সত্ত্বেও তার জমির ওপর দিয়ে চলাচল করা হচ্ছে। তিনি বাড়ি নির্মাণের জন্য ওই অস্থায়ী রাস্তা বন্ধ করলে স্থানীয় কিছু লোক তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং হুমকি-ধমকি দেয়।

এ ঘটনায় তিনি নিজেকে নিরাপত্তাহীন দাবি করে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগপত্রের সঙ্গে জমির দলিলের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


Share:

Single Page