Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

2025-11-20  রিফাত হোসেন মেশকাত, (প্রতিনিধি) আক্কেলপুর,জয়পুরহাট  124 views
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ শয়নকক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে বিষ্ণু মালী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু মালী বাবলু মালীর ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিষ্ণুর বাবা বাবলু মালী মাঠে কাজে বের হয়ে যান। কিছুক্ষণ পর তার মা তুলশী মালী স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় বিষ্ণু শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে তুলশী মালী বাড়িতে ফিরে এসে ছেলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে আক্কেলপুর থানার এসআই রাকিব ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বাড়ির আঙিনায় রাখা অবস্থায় দেখতে পান। তিনি জানান, নিহতের মা তুলশী মালী জানিয়েছেন—দড়ি ছিঁড়ে মরদেহটি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, বিষ্ণু মানসিক রোগে ভুগছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Share: