Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / কাছের মানুষদের নিয়ে বিশেষ দিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী - Chief TV

কাছের মানুষদের নিয়ে বিশেষ দিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী - Chief TV

2026-03-01  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  369 views

মডেল ও অভিনেত্রী আদ্রিকা এ্যানী ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের কাজ দিয়ে ধীরে ধীরে দর্শকের নজর কাড়ছেন। ফ্যাশন ও নাটক- দুই অঙ্গনেই সক্রিয় এই তারকা এবার নিজের জন্মদিন কাটালেন একেবারেই ঘরোয়া আবহে। ১ মার্চ ছিলো তার জন্মদিন। পবিত্র রমজান মাস হওয়ায় দিনভর পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি।

e98c4867-ea0d-4cf7-99e5-80b40bd7df43

কাছের মানুষদের ভালোবাসা আর শুভেচ্ছায় দিনটি ছিল সহজ, শান্ত এবং আনন্দময়। ইফতারের পর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও আপনজনকে নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। কোনো জাকজমক নয়, বরং আন্তরিকতা আর একসঙ্গে সময় কাটানোতেই ছিল গুরুত্ব। কেক কাটা, আড্ডা আর হাসি–আনন্দে কেটে যায় বিশেষ এই সন্ধ্যা।

3f147f99-b629-4bf2-aa3c-9c843e244019

এদিকে জন্মদিনের মাঝেও কাজের ব্যস্ততা থেমে নেই আদ্রিকার। ঈদ উপলক্ষে নির্মিত কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজের কাজও চলছে। নতুন এই প্রজেক্টগুলো নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

0ccda5af-e403-4c45-93c6-fa8276308e02

জন্মদিনে নিজের কাজ প্রসঙ্গে আদ্রিকা বলেন, 'দর্শকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। আগামীতেও ভিন্নধর্মী গল্পে কাজ করে নিজেকে প্রমাণ করতে চান তিনি। বিশেষ এই দিনে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন আদ্রিকা এ্যানী।'


Share:

Single Page