Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ধর্ম / কাজা রোজা ভেঙে ফেললে যা করবেন - Chief TV

কাজা রোজা ভেঙে ফেললে যা করবেন - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  34 views
কাজা রোজা ভেঙে ফেললে যা করবেন - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ স্পষ্ট করেছে যে, সংগঠনের কোনো সদস্য ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে বা রাজনৈতিক মতামত প্রকাশ করলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে। এ ক্ষেত্রে সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না।

সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমূলক সংগঠন। সদস্যদের ব্যক্তিগত রাজনৈতিক তৎপরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বা উসকানিমূলক বক্তব্য কিংবা স্ট্যাটাস প্রকাশ—সবই ব্যক্তিগত সিদ্ধান্ত ও দায়িত্ব হিসেবে গণ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের নাম, লোগো কিংবা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক বা উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা অনুচিত। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে সংঘ কোনো দায় নেবে না। এ প্রসঙ্গে সদস্যদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, সংগঠনের এক সদস্য রাজনৈতিক প্রচারণায় সংঘের নাম ব্যবহার করেছেন। তিনি জানান, রাজনীতি করার অধিকার সবারই আছে, তবে ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ডে যেন কেউ সংঘের নাম, লোগো বা পরিচয় ব্যবহার না করেন—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


Share: