Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা - Chief TV

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা - Chief TV

2026-02-24  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  178 views
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা - Chief TV

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযান যৌথভাবে পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কার্যালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান বাজারে হোটেল, মুদিদোকান, বেকারি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে মেঘাই বাজারের সান্ত্বনা হোটেলের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৯ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেলের মালিক জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেল দুটিতে পাওয়া পোড়া তেল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, “মানসম্মত পণ্য সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


Share: