Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / খাগড়াছড়িতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ - Chief TV

খাগড়াছড়িতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ - Chief TV

2026-02-25  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  155 views
খাগড়াছড়িতে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ - Chief TV

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে থেকে ইন্টার্ন চিকিৎসক মিরিন দেওয়ানের কালো রঙের ইয়ামাহা ১৫০ সিসির মোটরসাইকেলটি চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

রাত পৌনে ৯টার দিকে জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


Share: