Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / খুব ভয় লাগে ইনজেকশন - শ্রাবন্তী চ্যাটার্জি - Chief TV

খুব ভয় লাগে ইনজেকশন - শ্রাবন্তী চ্যাটার্জি - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  226 views
খুব ভয় লাগে ইনজেকশন - শ্রাবন্তী চ্যাটার্জি - Chief TV

নিজের রূপ ও লুক নিয়ে দীর্ঘদিনের নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্টভাবে জানান, এখন পর্যন্ত সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করাননি।

উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, “ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে বা কমে, কিন্তু মুখটা একই থাকে। আমি এখন পর্যন্ত কোনো সার্জারি করিনি, তাই আমি আগের মতোই আছি।”

নিজের লুকে পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট শ্রাবন্তী আরও যোগ করেন, “তো আমি কীভাবে পরিবর্তন করব?”

বোটক্স নেওয়া নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান, ইনজেকশনের প্রতি তার ভয় রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজনে চেষ্টা করতে পারেন বলেও ইঙ্গিত দেন।

“খুব ভয় লাগে ইনজেকশন। ভবিষ্যতে হয়তো একবার ট্রাই করব, কিন্তু এখন পর্যন্ত করিনি।”

বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন—দুটো নিয়েই আলোচনায় আছেন শ্রাবন্তী। তাই তার এই খোলামেলা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে, এবং ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা।


Share: