Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মিছিল - Chief TV

কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মিছিল - Chief TV

2026-01-31  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  154 views
কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মিছিল - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ৪নং চান্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে নির্বাচনী প্রচারণা, মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে সভাপতিত্ব করেন চান্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ফরিদ মিয়া। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোকারম হোসেন খান (মোমেন), সাবেক সভাপতি মোঃ শাহবুউদ্দিন ও মোঃ তাইজ উদ্দিন আহম্মদ আশেক, ইউনিয়ন জাসাস সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া, এবং কবিরাজ স্মৃতি সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান খান (নাজিম)। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দীর্ঘদিন পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন।

কিশোরগঞ্জ-২ কটিয়াদী–পাকুন্দিয়া আসনে ধানের শীষের পক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও ধানের শীষের ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, কিশোরগঞ্জ-২ কটিয়াদী–পাকুন্দিয়া আসনের সর্বস্তরের জনগণ ধানের শীষের প্রার্থী এডভোকেট জালাল উদ্দিনকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।


Share: