Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীতে পাঁচ পিস ট্যাপেন্ডাডলসহ চার মাদকসেবী গ্রেপ্তার - Chief TV

নীলফামারীতে পাঁচ পিস ট্যাপেন্ডাডলসহ চার মাদকসেবী গ্রেপ্তার - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  48 views
নীলফামারীতে পাঁচ পিস ট্যাপেন্ডাডলসহ চার মাদকসেবী গ্রেপ্তার - Chief TV
নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশ পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার উত্তর দুরাকুটি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে রুবেল মিয়া, মৃত ফজলে রহমানের ছেলে নুরুজ্জামান, আব্দুল্লাহর ছেলে হোসেন ইসলাম এবং ওয়াজেদুলের ছেলে শরিফ আহমেদ। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালায়।
 
এর মধ্যে কিশোরগঞ্জ পেট্রোল পাম্প এলাকা থেকে দুইজনকে এবং রাতের বেলা দুরাকুটি এলাকা থেকে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share: