Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির - Chief TV

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির - Chief TV

2026-01-14  ডেস্ক রিপোর্ট  142 views
নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির - Chief TV

দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও লেখেন, ‘আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।’


Share: