পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলা ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারত-সমর্থিত’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১৯৭ জন সদস্য নিহত হয়েছে। পাশাপাশি, অভিযানকালে ২২ জন পাকিস্তানি সেনা শহীদ হন। সংঘর্ষ ও সহিংস হামলায় শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জন।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান শুরু হয় ৩১ জানুয়ারি বেলুচিস্তানের একযোগে সমন্বিত হামলার পরপরই। ওইদিন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের ১২টি শহর ও জনপদে একসাথে হামলা চালায়। হামলার ফলে পুরো অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ওই দিনে ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
ত্রিদিনের অভিযানে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ক্ষতির সঙ্গে বিপুলসংখ্যক বিচ্ছিন্নতাবাদীর প্রাণহানি ঘটায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।