Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত - Chief TV

পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত - Chief TV

2026-06-13  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  21 views
পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত - Chief TV

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের লক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলায় "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ জুন) পঞ্চগড় সদর উপজেলা 
পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনাকে উৎসাহিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। 

বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন উন্নয়নের প্রধান চালিকাশক্তি। 

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণের পাশাপাশি উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ আইডিয়া এবং গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। 

প্রতিযোগিতায় "ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে অটোমেটিক মোটর কন্ট্রোল" প্রকল্প উপস্থাপন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-২ প্রথম স্থান অর্জন করে। "রোবট সেফ" প্রকল্প প্রদর্শন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দ্বিতীয় স্থান লাভ করে। এছাড়া "অ্যাকুয়া রিনিউ: সাসটেইনেবল স্প্রিংস" প্রকল্প উপস্থাপন করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রভাতি) তৃতীয় স্থান অর্জন করে। 

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 


Share: