Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন খাল খনন - Chief TV

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন খাল খনন - Chief TV

2026-06-13  ডেস্ক রিপোর্ট  60 views
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন খাল খনন - Chief TV
একদিনের বিশেষ সরকারি সফরে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মূলত খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতেই তাঁর এই সফর।
 
শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি কক্সবাজারের পথে রওনা হন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় জেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
 
উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় প্রশাসন ও জনগণের উদ্যোগে আয়োজিত একটি বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উপকূলীয় জেলা কক্সবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Share: