Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ ও নাস্তার মোট বাজেট ১৫০ টাকা - Chief TV

প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ ও নাস্তার মোট বাজেট ১৫০ টাকা - Chief TV

2026-04-22  ডেস্ক রিপোর্ট  135 views
প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ ও নাস্তার মোট বাজেট ১৫০ টাকা - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পেইজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই দাবি করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দুপুরের খাবার আর বিকালের নাস্তার মোট যে বাজেট, তা আগে ছিল ৫ গুনের বেশি।

স্ট্যাটাসে ডা. জাহেদ বলেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এর প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিলো - ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুনের বেশি।

এর আগে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। 


Share: