প্রত্যাশা আর্ট স্কুলের সফলতার ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা-২০২৬ এর বাকলিয়া শাখার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক এলাকায় অবস্থিত" চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলে "আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের চেয়ারম্যান মাহফুজুল হক।
তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ফ্যান গ্রুপের সম্মানিত অ্যাডমিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফোরকান রাসেল। তিনি শিশুদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে চিত্রাঙ্কন শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেধাবিকাশ স্কুলের সিনিয়র শিক্ষক ফোরকান মোস্তফা। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেধাবিকাশ স্কুল পরিবার।
বক্তারা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।