Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / রঙিন ভিজ্যুয়াল ও রোমান্সে ভরপুর হৃদয় খান রাহিমের ‘পরানটা যায়’ - Chief TV

রঙিন ভিজ্যুয়াল ও রোমান্সে ভরপুর হৃদয় খান রাহিমের ‘পরানটা যায়’ - Chief TV

2026-04-22  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  72 views
রঙিন ভিজ্যুয়াল ও রোমান্সে ভরপুর হৃদয় খান রাহিমের ‘পরানটা যায়’ - Chief TV

তরুণ নির্মাতা হৃদয় খান রাহিমের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও ‘পরানটা যায়’ প্রকাশ পেয়েছে। এএন ফরহাদের কণ্ঠে গাওয়া রোমান্টিক ঘরানার এই গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক এএন ফরহাদ নিজেই। প্রেম ও অনুভূতির মিশেলে নির্মিত এই গানে প্রিয়জনের সৌন্দর্য ও তাকে ঘিরে হৃদয়ের আবেগময় চাঞ্চল্যের প্রকাশ ফুটে উঠেছে।

মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিচালনা করেছেন রুহুল আমিন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৈয়দ মাহিন ও অবন্তিকা রহমান। চিত্রগ্রহণে ছিলেন এলাহি হোসেন সোহাগ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল মেলডি কিং (Melody King) এ।

রঙিন ভিজ্যুয়াল ও রোমান্সে ভরপুর হৃদয় খান রাহিমের ‘পরানটা যায়’ - 1Chief TV

গানটি প্রসঙ্গে নির্মাতা হৃদয় খান রাহিম বলেন, “এটি একটি রোমান্টিক ড্যান্স ট্র্যাক। বর্তমান প্রজন্মের দর্শকদের রুচির কথা বিবেচনা করে ভিডিওটি নির্মাণ করেছি। গানের কথা ও ভিজ্যুয়ালের মাধ্যমে ভালোবাসার উচ্ছ্বাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

গত ২১ এপ্রিল ২০২৬ ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। কমেন্ট সেকশনে গানের সুর, গায়কী, আধুনিক ও রঙিন সেট ডিজাইন এবং নির্মাণশৈলী নিয়ে প্রশংসা করছেন দর্শকরা।


Share: