Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / রূপালি পর্দা থেকে নির্বাচনী অঙ্গনে পলি - Chief TV

রূপালি পর্দা থেকে নির্বাচনী অঙ্গনে পলি - Chief TV

2026-06-24  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  34 views
রূপালি পর্দা থেকে নির্বাচনী অঙ্গনে পলি - Chief TV
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে যখন এফডিসিতে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, তখন নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি।
 
এবার তিনি শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে নিজের প্রার্থিতার পোস্টার প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, শিল্পী সমিতির সদস্যদের কাছে ভোট ও সমর্থন চেয়েছেন পলি। সেখানে তিনি শিল্পীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পোস্টারের স্লোগানে শিল্পী সমাজের ঐক্য, ভালোবাসা ও সম্মানের বার্তাও তুলে ধরা হয়েছে।

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি নব্বই দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন।

শিল্পী সমিতির রাজনীতিতে পলির অংশগ্রহণ নতুন নয়। এর আগেও তিনি সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছিলেন।

এবার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করে শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পলি। তার প্রত্যাশা, শিল্পী সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের সমর্থন পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share: