Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় - Chief TV

শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় - Chief TV

2025-12-13  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  165 views
শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় - Chief TV

শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন, শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করছেন নবাগত শাহজাদপুর  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাসফিকা হোসেন। 
এসময় তার সাথে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

(১১ ডিসেম্বর) বিকালে শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হাজী মোঃ তামিম।  সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন সিরাজী। সিনিয়র সাংবাদিক মোঃ বাবলু শেখ। মোঃ  মোসলেম উদ্দিন সিরাজী। মোঃ নাহিয়ান খান। মোঃ রউস উদ্দিন। মোঃ সজিব খান। প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হাসানসহ উক্ত ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন।

পরে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দরা বক্তব্য রাখেন,  তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা যেমন, মাদক, যানজট, কাপড় হাটের জীর্ণ দশা, গোষ্ঠীগত বিরোধ সহ সমস্যা গুলো তুলে ধরেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যা গুলো তুলে ধরলেন এসকল বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। এছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শাহজাদপুরে গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল কাজ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 


Share: