Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / শাহজাদপুরে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

শাহজাদপুরে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

2026-02-14  মোঃ জুবায়ের হাসান, (শাহজাদপুর উপজেলা প্রতিনিধি)  30 views
শাহজাদপুরে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে, সিরাজগঞ্জ- ৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন।

(১৩ই ফেব্রুয়ারি)জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ই ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী যদি কোন প্রার্থী  তার নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের  এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

সেই ফলাফল অনুযায়ী শাহজাদপুরে ৯ প্রার্থী  জামানত হারিয়েছেন।

তারা হলেন- মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন) ২৫৪০ ভোট। আনোয়ার হোসেন (বাসদ) ৩৭৫ ভোট।  আসাদুল হক (আমজনতার দল) ৬৪৯ ভোট।মোক্তার হোসেন (জাতীয় পার্টি) ১০৬২ ভোট।মোছাঃইলোরা খাতুন (জেএসডি)৮৮৪ ভোট।আবু জাফর আনোয়ারুস সাদাত (এবি পার্টি)২৬৮ ভোট।মোশারফ হোসেন শহিদুল (ইসলামী ফ্রন্ট)১১৩০ ভোট। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির,৪২৭ ভোট। এবং ওয়াসেক ইকবাল খান মজলিস,২৫২ ভোট। ২ লাখ ৮৫ হাজার ৩৮৪টি ভোটের মধ্যে ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত।

সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় সিরাজগঞ্জের বিজয়ী ও প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া প্রায় সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 


Share: