সিরাজগঞ্জের শাহজাদপুরে শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুরে পাওয়ার জিমের উদ্যোগে বর্ণাঢ্য মিনি ম্যারাথন ২০২৬ এর আয়োজন করা হয়।
(২৪শে এপ্রিল শুক্রবার) সকালে, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিনি ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ম্যারাথন টি শাহজাদপুর শহর প্রদক্ষিণ করে করতোয়া ব্রিজে অতিক্রম করে দরগার চড়ে গিয়ে শেষ হয়। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে স্কুল, কলেজের শিক্ষার্থী, যুবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগীদের উৎসাহ জোগাতে পুরো পথ জুড়ে নিরাপত্তায় ছিলো দরগারচরের স্বেচ্ছাশ্রমদল ও পানি সরবরাহর ব্যবস্থায়।
সিরাজগঞ্জ কমেডি ক্লাবের আয়োজনে এবং নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির পরিচালক মোঃসুজন হোসেন উপস্থাপনায়,
বিচারক হিসেবে ছিলেন, পাওয়ার জিমের সদস্য, মোঃ মাহির।মোঃ চঞ্চল এবং আল আমিন হোসেন।
ম্যারাথন শেষে প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।সিনিয়র শিক্ষক,মোঃ সাইফুল ইসলাম খোকা,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইয়াত সিংহ শুভ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক, তুষার। নর্থ বেঙ্গল স্কয়ার্স একাডেমীর চেয়ারম্যান মোঃ আব্দুর রাকিব রুমি ।সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর বাবলু। ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক,মোঃহায়দার আলীসহ শাহজাদপুর উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।
এ সময় ম্যারাথনের আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক ও অলসজীবন যাপন থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এই উদ্যোগ, তারা আরও বলেন, শুধু শরীর নয় মনের শক্তিও বাড়ায় খেলাধুলায়,এমন আয়োজন নিয়মিত করতে চাই আমরা।
স্থানীয়রা বলেন, শাহজাদপুরে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না এমন আয়োজন তরুণদের মধ্যে নতুন এক উদ্দীপনা তৈরি করবে।
উক্ত আয়োজনের সহযোগিতায় ছিলেন, শাহজাদপুর উপজেলা প্রশাসন, শাহজাদপুর থানা শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ শাহজাদপুরের বিভিন্ন অঙ্গ সংগঠন।
আয়োজক কমিটি বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা হবে।