Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / সাপাহারে আম চাষিদের মাথায় হাত: ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বাগান - Chief TV

সাপাহারে আম চাষিদের মাথায় হাত: ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বাগান - Chief TV

2026-04-27  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  26 views
সাপাহারে আম চাষিদের মাথায় হাত: ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বাগান - Chief TV

সাপাহারে গত রাতের আকস্মিক ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও বৃষ্টি এই সময়ের আমের বাড়বাড়ন্তের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু তীব্র বেগে বৃষ্টির কারণে অনেক বাগানে কাঁচা আম ঝরে পড়েছে।

সরেজমিনে বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, গত রাতের বৃষ্টির তোড়ে গাছের নিচে আম পড়ে আছে। বাগান মালিকরা জানান, কিছু কিছু বাগানে এবার আমের আকার তুলনামূলক ছোট হয়ে আছে, যা নিয়ে তারা এমনিতেই চিন্তিত ছিলেন।

তার ওপর এই বৃষ্টির ঝাপটায় অপরিণত আম পড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

উপজেলার সব বাগানে এবার ফলন একরকম হয়নি। কিছু কিছু বাগানে আমের ব্যাপক ফলন দেখা গেলেও, অনেক বাগানে এবার আমের পরিমাণ বেশ কম। বিশেষ করে যেসব বাগানে গত বছর বেশি আম এসেছিল, সেখানে এবার আমের সংখ্যা কম লক্ষ্য করা গেছে। তবে যেসব বাগানে আম টিকে আছে, সেগুলোর মান নিয়ে এখনো আশাবাদী বড় চাষিরা।

স্থানীয় আম চাষিরা বলছেন, "আমগুলো কেবল বড় হতে শুরু করেছিল। এই সময়ে বৃষ্টির দরকার ছিল ঠিকই, কিন্তু অতিবৃষ্টির সাথে বাতাস থাকায় কাঁচা আম ঝরে পড়েছে। আবার অনেক বাগানে এবার আম ছোট থাকার কারণে আমরা দুশ্চিন্তায় আছি যে আশানুরূপ দাম পাব কি না।"

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পর আমে ছত্রাক বা পোকার আক্রমণ হতে পারে। তাই দ্রুত বাগান পরিষ্কার করা এবং প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন তারা।


Share: