Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আবহাওয়া / শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর - Chief TV

শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  80 views
শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর - Chief TV

শীতকাল চললেও দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এই সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়েছে—মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে। শুক্রবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


Share:

Single Page