কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সাগর থেকে তিনটি অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুর ও বিকেলে পৃথক সময়ে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া-সংলগ্ন সাগর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন সাগরে ভাসমান থাকায় মরদেহগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ব্যক্তিদের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।