চলমান ভয়াবহ বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দলের সকল স্তরের নেতাকর্মীদের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে ও ত্রাণ কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপির নেতাকর্মীদেরও মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ দুর্গত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে।
বন্যা মোকাবিলায় গৃহীত কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বন্যাকবলিত অঞ্চলের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের খাদ্যসংকট দূর করতে প্রায় আড়াই হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে তা দ্রুত বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে মাহদী আমিন উপস্থিত সকলকে মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান জানান। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে সম্মিলিত প্রচেষ্টাই মানুষের দুর্ভোগ কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।