Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি - Chief TV

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি - Chief TV

2025-12-28  ডেস্ক রিপোর্ট  230 views
শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি - Chief TV

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর সিএন্ডবি রোডে টিটিসির খেলার মাঠ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিএন্ডবি রোড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ক্যাম্পাসে একটি মাঠে খেলতে গিয়ে মাটি খুঁড়ছিল কয়েকজন শিশু। এ সময় মানুষের একটি মাথার খুলি বেরিয়ে এলে শিশুরা ভয়ে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিটি উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথার খুলিটি বহু পুরোনো। খুলি উদ্ধার করে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। তারা এসে খুলিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Share: