Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / সজল খানের উপস্থাপনায় পডকাস্ট শো ‘স্টারকাস্ট’ - Chief TV

সজল খানের উপস্থাপনায় পডকাস্ট শো ‘স্টারকাস্ট’ - Chief TV

2026-04-05  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  126 views
সজল খানের উপস্থাপনায় পডকাস্ট শো ‘স্টারকাস্ট’ - Chief TV

দেশের বিনোদন অঙ্গনের তারকাদের জীবন ক্যামেরার সামনে যতটা আলো ঝলমলে, তার বাইরেও লুকিয়ে থাকে নানা না বলা গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা ও অজানা অনুভূতি। সেই সব অপ্রকাশিত কথাগুলোই এবার তুলে আনতে যাচ্ছে বিজয় টিভির নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’।

জনপ্রিয় উপস্থাপক সজল খানের সঞ্চালনায় এই বিশেষ আয়োজনে অংশ নেবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকারা। এখানে তারা খোলামেলা আড্ডার মাধ্যমে শেয়ার করবেন তাদের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা গল্প, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নানা দিক।

সজল খানের উপস্থাপনায় পডকাস্ট শো ‘স্টারকাস্ট’ - 1Chief TV


‘স্টারকাস্ট’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি তারকাদের জীবনের অজানা অধ্যায় তুলে ধরার একটি ভিন্নধর্মী প্রয়াস। দর্শকরা এখানে পাবেন প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানার সুযোগ।

অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিজয় টিভিতে প্রচারিত হবে।

সজল খানের উপস্থাপনায় পডকাস্ট শো ‘স্টারকাস্ট’ - 2Chief TV

নিয়মিত পর্বে ভিন্ন ভিন্ন তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তাদের জীবনের নানা অজানা গল্প শোনাবেন দর্শকদের।


Share: