Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / শোবিজে নিজের জায়গা গড়ছেন জয়া মির্জা, স্বপ্ন বড়পর্দা জয় করার - Chief TV

শোবিজে নিজের জায়গা গড়ছেন জয়া মির্জা, স্বপ্ন বড়পর্দা জয় করার - Chief TV

2026-03-12  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  166 views
শোবিজে নিজের জায়গা গড়ছেন জয়া মির্জা, স্বপ্ন বড়পর্দা জয় করার - Chief TV

শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন এ সময়ের অন্যতম সম্ভাবনাময় ফ্যাশন মডেল ও অভিনেত্রী জয়া মির্জা। দেশের বাড়ি চাঁদপুর হলেও ঢাকায় জন্ম ও বেড়ে উঠেছেন এই উঠতি মডেল।

ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়ার জগতে পথচলার শুরু।

বর্তমানে পড়াশোনার পাশাপাশি শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি।

পলিটিক্যাল সায়েন্স বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এই তরুণী পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয় দুই ক্ষেত্রেই নিজেকে গড়ে তুলছেন।

জয়া মির্জার শোবিজে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় একটি ওভিসির মাধ্যমে। এরপর ২০২৪ সালে একটি মিউজিক ভিডিওতে কাজ করার মাধ্যমে দর্শকদের সামনে আসেন তিনি। কাজের ধারাবাহিকতায় ইতোমধ্যে একাধিক মিউজিক ভিডিও, নাটক ও বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন এই মডেল-অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসেবেও কাজ করছেন তিনি। এছাড়াও র‍্যাম্প মডেল হিসেবে নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন আয়োজন ও ফ্যাশন শোতে।

শোবিজে নিজের জায়গা গড়ছেন জয়া মির্জা, স্বপ্ন বড়পর্দা জয় করার - 1 Chief TV

জানা যায়, এর আগেও বড় কিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন জয়া মির্জা। তবে সময় ও পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত সেসব কাজ করা হয়ে ওঠেনি।

কাজের ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে জয়া মির্জার দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘ব্ল্যাক কফি’ নামের একটি ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।

নিজের কাজ নিয়ে আশাবাদী জয়া মির্জা। নিয়মিত ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে চান তিনি। ভবিষ্যতে বড়পর্দায় কাজ করার স্বপ্নও দেখেন এই সম্ভাবনাময় মডেল ও অভিনেত্রী।


Share: