Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের - Chief TV

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের - Chief TV

2026-05-24  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  106 views

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে কলেজ ছাত্রের  মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে রাফিদ রহমান কাব্য (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন নিঝুম আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাব্য সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও জেলার ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়া গ্রামের ব্যবসায়ী মো হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাব্য মায়ের সঙ্গে সৈয়দপুর শহরে একটি ভাড়া বাড়িতে থেকে পড়ালেখা করেন। আজকে দুপুরের দিকে কয়েকজন বন্ধু মিলে কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। পরে তারা খেলা শেষ করে বাড়িতে ফেরার পথে একটি পুকুরে নামে গোসল করার জন্য। এসময়ে কব্য পানিতে ডুবে গেলে তার বন্ধুরা তাকে খোজাখুজি করে না পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।


Share: