Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / সড়কের বেহাল দশা : যাতায়াতে চরম ভোগান্তি - Chief TV

সড়কের বেহাল দশা : যাতায়াতে চরম ভোগান্তি - Chief TV

2026-05-03  কামরুল ইসলাম সৈকত, স্টাফ রিপোর্টার  137 views
সড়কের বেহাল দশা : যাতায়াতে চরম ভোগান্তি - Chief TV

চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরফতেজংপুর সংলগ্ন টিয়ার বাজার ইটের ঢালাই রাস্তার মাথা থেকে শরীফ মাবদর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বেহাল দশা।

২ এপ্রিল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কাঁচা রাস্তাটির চারপাশে মাটি ধসে পড়ে আছে এতে সাধারন মানুষের হাঁটা তো দূরের কথা কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এবিষয়ে ৯নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ জুলহাস দেওয়ান সহ স্থানীয়রা জানান - এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

আমাদের যাতায়াতের একেবারেই বিঘ্ন হয়ে আছে। বিশেষ করে বৃষ্টির মৌসুমে এই কাঁচা রাস্তাটি গর্তে পানি পড়ে জমে থাকে, দেখে মনে হয় পুকুর। এই চরফতেজংপুর গ্রামে ১টি পুলিশ ফাঁড়ি, পাশাপাশি ২ টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও কয়েকটি জামে মসজিদ, একই রাস্তার বরাবর ঈশান বালা প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করতে অসুবিধা হয়।

তাই দ্রুত কাঁচা রাস্তাটি মেরামত না হলে চরফতেজংপুর থেকে ঈশান বালা পর্যন্ত যাতায়াত রাস্তাটি অচল হয়ে মানুষের যাতায়াত কষ্ট লাঘব হবে বলে স্থানীয়রা জানান। তাই কর্তৃপক্ষদের সুদৃষ্টি কামনা করি আমাদের এই কাঁচা রাস্তাটি অচিরেই মেরামত হলে সাধারণ মানুষের যাতায়াত সচল হবে বলে জানান।


Share: