দীর্ঘদিনের সমর্থিত দলকে বিদায় জানানোর কারণ হিসেবে তিনি বলেন, একজন মুসলমান হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থনকারী দেশের হয়ে আর কোনো আবেগ লালন করা সম্ভব নয়। তাই প্রতিবাদস্বরূপ তিনি আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে ইরানকে নতুন করে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।