কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী ৩০ দিন এই প্রণালি ইরানের একক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এর মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে লেবাননে চলমান হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে মার্কিন প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি। আরাগচি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সব চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে এখনো অনবরত বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।