Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজি আরডি মন্ত্রী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজি আরডি মন্ত্রী মির্জা ফখরুল

2026-05-27  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  127 views

ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজি আরডি মন্ত্রী মির্জা ফখরুল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি |

বুধবার, (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য অবকাঠামো, জমির উপযোগিতা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মেডিক্যাল কলেজ স্থাপন হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন ও শয্যাসংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: